• ঢাকা সোমবার
    ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

ঢাকা দক্ষিণ থেকে উত্তরে ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৭:০৩ পিএম

ঢাকা দক্ষিণ থেকে উত্তরে ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার আফতাবনগরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তার আবেদন অনুমোদন করে নির্বাচন কমিশন।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ