• ঢাকা শনিবার
    ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৯:৩৬ পিএম

চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী থেকে বিভিন্ন রুটে চালু হতে যাচ্ছে নতুন আরও তিনটি ট্রেন। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন এবং অন্য দুটি রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে চলাচল করবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, রাজশাহী থেকে আরও তিনটি ট্রেন চালু হবে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন, অপরটি রাজশাহী থেকে চট্টগ্রাম এবং আরেকটি রাজশাহী থেকে কলকাতা যাবে।

এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সঠিক তথ্য প্রচার করুন। এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না, যাতে ভুল তথ্য মানুষের কাছে যায়।

প্রসঙ্গত, রাজশাহী থেকে ফের ছয়টি ট্রেন চালু হচ্ছে—ভূমিমন্ত্রীর বরাতে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাংবাদিকদের এ বিষয়ে তিনি নতুন করে তিনটি ট্রেন চালুর কথা জানান।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ