• ঢাকা শনিবার
    ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলার উড়োজাহাজ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৫:৪৬ পিএম

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলার উড়োজাহাজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এর মাধ্যমে বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার নতুন সুযোগ তৈরি হলো।

আজ শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস ১৪৫-এর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এ কার্যক্রমের উদ্বোধন করে।

বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারেন। এতে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। পাশাপাশি বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নের সুযোগ বাড়ে।

যাত্রীদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা দিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রীসেবার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আর্কাইভ