• ঢাকা মঙ্গলবার
    ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ১১:৪৪ এএম

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এই বিশেষ আদালত চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই আদালতের মাধ্যমে প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা, সংকট এবং তাদের মামলা নিরসন হবে।

শিগগিরই এটি আলোর মুখ দেখবে জানিয়ে তিনি আরও বলেন, আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে আছে।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে গোছানো গেলে পুরো বাংলাদেশকেই গোছানো অনেক সহজ হবে।

সেজন্য অভিবাসন খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দরকার বলে জানান তিনি।
 

আর্কাইভ