প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৩:০২ পিএম
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখন আমার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে উদ্দেশ্য করেই তিনি বলতে পারেন, কারণ গণতন্ত্র ও বাকস্বাধীনতা। তবে সেই ভদ্রলোক (সালমান) ফেসবুক লাইভে এসে অভিযোগ করছেন, কিন্তু কোনো মামলা দায়ের করেননি।
অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা পাটওয়ারীর অভ্যাস
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার (নাসীরুদ্দীন পাটওয়ারী) একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা আমি সমীচীন মনে করছি না। আপনারাই (সাংবাদিক) অ্যানালাইসিস করুন।
তিনি আরও বলেন, এখন ওই নয় দফা মেনে নিলে আর কোনো ঠুসঠাস হবে না, এই তো? এইটাই তো তার বক্তব্য? এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছেন কারা জড়িত এগুলোতে।
থানায় থানায় ওসি বদলি প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বদলি প্রশাসনিক কারণ ও কোনো বিষয়ে কর্তব্য অবহেলার কারণে হয়। অথবা কোনো কিছুর সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেজন্য হয়। কিন্তু বদলিটা লাস্ট নয়। বদলির পরে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে।
তিনি আরও বলেন, একটি ভাইরাল ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক হয়েছে। দুই-একটি সংস্থা সেই তদন্তটা করেছে। মামলা দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে। এমনকি ক্রিমিনাল অফেন্সের জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, মামলা দায়ের হয়েছে, গ্রেফতার করা হয়েছে।
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাটের ঘটনায় ওসি প্রত্যাহার
স্বরাষ্টমন্ত্রী বলেন, ওসির দায়িত্বে অবহেলা ছিল। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস (বিভাগীয় ব্যবস্থা) রুজু করা হবে।
তিনি আরও বলেন, ডিএমপি ঘটনাস্থল পরিদর্শন করেছে, স্থানীয় লোকজনের সাথে দেখা করেছে। এখানে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। যেখান থেকে ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে, সেগুলো আলামত হিসেবে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত কঠোর অবস্থানে আছি। তদন্তের মধ্যে যারই সম্পৃক্ততা পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাসদ কার্যালয় থেকে আটক প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল জাসদ অফিসে কর্মসূচির ক্ষেত্রে ডিএমপির অনুমোদন ছিল কিনা, তা জানা নেই। তবে রাজনৈতিক দলের কার্যালয়ে আলাপ-আলোচনা করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। দলীয় কার্যালয়ে তারা আলোচনা করতেই পারে। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে রিপোর্ট ছিল, ওই অফিসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছে এবং তারা নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, ওই তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে অনেককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর ২৭ জন ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা আটক আছেন, তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ফোন ফরেনসিক করা হবে। এছাড়া অন্যান্য বিষয়েও খোঁজখবর নেওয়া হবে।
যদি তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে মামলা হবে। কাউকে হয়রানি করার জন্য আটক করা হয়নি।কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখন আমার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে উদ্দেশ্য করেই তিনি বলতে পারেন, কারণ গণতন্ত্র ও বাকস্বাধীনতা। তবে সেই ভদ্রলোক (সালমান) ফেসবুক লাইভে এসে অভিযোগ করছেন, কিন্তু কোনো মামলা দায়ের করেননি।
অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা পাটওয়ারীর অভ্যাস
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার (নাসীরুদ্দীন পাটওয়ারী) একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা আমি সমীচীন মনে করছি না। আপনারাই (সাংবাদিক) অ্যানালাইসিস করুন।
তিনি আরও বলেন, এখন ওই নয় দফা মেনে নিলে আর কোনো ঠুসঠাস হবে না, এই তো? এইটাই তো তার বক্তব্য? এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা নিজেরাই প্রমাণ করছেন কারা জড়িত এগুলোতে।
থানায় থানায় ওসি বদলি প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বদলি প্রশাসনিক কারণ ও কোনো বিষয়ে কর্তব্য অবহেলার কারণে হয়। অথবা কোনো কিছুর সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেজন্য হয়। কিন্তু বদলিটা লাস্ট নয়। বদলির পরে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে।
তিনি আরও বলেন, একটি ভাইরাল ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক হয়েছে। দুই-একটি সংস্থা সেই তদন্তটা করেছে। মামলা দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে। এমনকি ক্রিমিনাল অফেন্সের জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, মামলা দায়ের হয়েছে, গ্রেফতার করা হয়েছে।
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাটের ঘটনায় ওসি প্রত্যাহার
স্বরাষ্টমন্ত্রী বলেন, ওসির দায়িত্বে অবহেলা ছিল। তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস (বিভাগীয় ব্যবস্থা) রুজু করা হবে।
তিনি আরও বলেন, ডিএমপি ঘটনাস্থল পরিদর্শন করেছে, স্থানীয় লোকজনের সাথে দেখা করেছে। এখানে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। যেখান থেকে ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে, সেগুলো আলামত হিসেবে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত কঠোর অবস্থানে আছি। তদন্তের মধ্যে যারই সম্পৃক্ততা পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাসদ কার্যালয় থেকে আটক প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল জাসদ অফিসে কর্মসূচির ক্ষেত্রে ডিএমপির অনুমোদন ছিল কিনা, তা জানা নেই। তবে রাজনৈতিক দলের কার্যালয়ে আলাপ-আলোচনা করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। দলীয় কার্যালয়ে তারা আলোচনা করতেই পারে। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে রিপোর্ট ছিল, ওই অফিসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছে এবং তারা নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, ওই তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে অনেককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর ২৭ জন ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা আটক আছেন, তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ফোন ফরেনসিক করা হবে। এছাড়া অন্যান্য বিষয়েও খোঁজখবর নেওয়া হবে।
যদি তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে মামলা হবে। কাউকে হয়রানি করার জন্য আটক করা হয়নি।