• ঢাকা সোমবার
    ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিদেশগামীদের আর জমিজমা বিক্রি করতে হবে না, সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:৩৪ পিএম

বিদেশগামীদের আর জমিজমা বিক্রি করতে হবে না, সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে

রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেয়া ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।  

তারেক রহমান বলেন, এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন। 

তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে। 

ধর্মগুরুদের নিয়ে তারেক রহমান বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিব খতিব ও অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন বিএনপি ক্ষমতায় গেলে তাদের সম্মানীর ব্যবস্থা করা হবে। এতে তারা সমাজে সম্মানজনকভাবে বসবাস করতে পারবেন।  

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়।   

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ