• ঢাকা রবিবার
    ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০১:২৮ পিএম

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের নাম চূড়ান্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের নাম জানান।  

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নির্বাচন, পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারসহ জোটের অন্যান্য নেতারা অংশ নেন। কর্নেল (অব.) অলি আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।  

জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ শরিক দলগুলোর শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদের প্রার্থিতা ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

কর্নেল (অব.) অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত।  

রাষ্ট্রপতি নির্বাচনে এখন জোটের মনোনীত প্রার্থী হিসেবে অলি আহমেদের নাম আনুষ্ঠানিকভাবে সামনে এলো।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ