• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

মিরপুর টেস্ট: কাল মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:৩৮ পিএম

মিরপুর টেস্ট: কাল মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সফরকারী পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।

দুই বছর আগে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে অধিনায়কের তুরুপের তাস তাসকিন-নাহিদ রানা-শরিফুলদের নিয়ে গড়া পেইস আক্রমন। অন্যদিকে শান মাসুদ-বাবর আজম-রিজওয়ানদের অভিজ্ঞতা বড় পুঁজি সফররতদের।

কাগজ কলমের শক্তি, অতিত পরিসংখ্যানন বা র‍্যাংঙ্কিং— সবকিছুর বিচারে ফেভারিট পাকিস্তান। তবে বাংলাদেশ দল দারুণ আত্মবিশ্বাসী। সেটা অনুশীলনে শান্তদের নির্ভারতা দেখলেই বোঝা যায়। কারণটা অবশ্য স্পষ্ট দলের ভালো ফর্ম।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। সেইসাথে শান্ত, তাসকিন, রানা, শরিফুল, তাইজুল, মিরাজদের নিয়ে দারুন বোলিং আক্রমণ। সাথে মুশফিক, মুমিনুল, লিটনদের মতো অভিজ্ঞদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে শান্তকে।

তবে পাকিস্তান দল খুবই শক্তিশালি মাথায় রাখতে হবে সবার। ইমামুল হক, শান মাসুদ, বাবর আজম, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিলের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত ব্যাটার আছে দলটি। সেই সাথে বোলিং আক্রমনে আছে সাজিদ খান ও নোমার আলী মতো স্পিনার। পেস ডিপার্ট মেন্টে আছে হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসের মতো হেভিওয়েট। তাইতো ২০২৪ সালের হারের পর এবার জয় চান শান মাসুদ।

আর্কাইভ