• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

সুবর্ণচরে শুটারগানসহ আটক ৪

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৭:২৯ এএম

সুবর্ণচরে শুটারগানসহ আটক ৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতির সময় জনকে আটক করেছে পুলিশ। সময় তাদের কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটারগান তিনটি রামদা একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন- চর আকরাম উদ্দিন গ্রামের নাজিম উদ্দিন (২০), রুবেল (২২), চর আলা উদ্দিন গ্রামের কামরুল (২৫) চর মোজাম্মেল গ্রামের জসিম উদ্দিন (২৫)

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামের ওসমান বেপারী বাড়ির পার্শ্ববর্তী মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ডাকাতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটারগান, তিনটি রামদা একটি চাপাতি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ওসি জিয়াউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

টিআর/নির্জন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ