• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

‘আমরা সৃজনশীল বিরোধী দল চাই’

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৬:৫৮ পিএম

‘আমরা সৃজনশীল বিরোধী দল চাই’

জামালপুর প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আমরা সৃজনশীল বিরোধী দল চাই, রাজনৈতিক দল চাই। যারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দেবে জনগণের কল্যাণে কাজ করবে। তাদের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখবে। সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করবে। তখন তারা ক্ষমতায় আসতে পারে।’

শনিবার ( জানুয়ারি) বিকেলে জামালপুরের ইসলামপুরে মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরাও ক্ষমতায় আসতে বা বিরোধী দলে যেতে পারি। দেশটা এ লক্ষ্যে উন্নতি করা হয়েছে। কিন্তু স্বাধীনতাবিরোধীদের স্বপ্ন পূরণের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেয়া যায় না।

ইসলামপুর উপজেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হল নির্মাণে কোটি ৫০ লাখ ৭৪ হাজার ৩৬৫ টাকা ব্যয় হয়।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ