• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

রামুতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:১০ পিএম

রামুতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে সৈয়দ আলম (৪২) নামের এক কৃষক মারা গেছেন।

 

৬ মার্চ রোববার সকালে  রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাঁটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

সৈয়দ আলম রামু গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইসলামের ছেলে।

 

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সকালে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন সৈয়দ আলম। এসময় মাঝির কাঁটা পাহাড় এলাকায় একটি বন্য হাতি হামলা করলে সৈয়দ আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

 কেজেড

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ