• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ২ ভারতীয় আটক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ১১:০৪ এএম

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ২ ভারতীয় আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ফেন্সিডিলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানান, হাতীবান্ধা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ফেন্সিডিল ও ১ লিটার বোতলজাত ফেন্সিডিলসহ হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশ। তাদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতর পাড়া এলাকায়।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, ওই দুই ভারতীয় যুবকের নামে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এআরআই/এএল

আর্কাইভ