• ঢাকা বুধবার
    ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:০৩ পিএম

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নিজে গাড়ি চালিয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন। বাইপাস সড়ক পাড় হওয়ায় সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা।

তবে গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বেচে যান তিনি। আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
 

আর্কাইভ