প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০১:০৫ পিএম
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এ আদেশ দেন।
এর আগে গত ২ এপ্রিল সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মুফতি আমির হামজার নামে মানহানির মামলা করেন।
ওইদিন বিকেলে আমির হামজার নামে সমন জারি করেন আদালত।
মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।