• ঢাকা বুধবার
    ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:১১ পিএম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড় ধসে ৮ জনের মরদেহ উদ্দার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।

এদিকে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির জনজীবন। পাহাড়ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই হ্রদে তীব্র স্রোতের কারণে বন্ধ রয়েছে ছোট নৌযান চলাচল। তলিয়ে গেছে নিম্নাঞ্চল।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আগের দিনই সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ