• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

৭ কলেজের ২ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ১১:৪২ এএম

৭ কলেজের ২ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

সিটি নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ইউনিট দুটি হলো কলা ও সামাজিক বিজ্ঞান। আগামী ১৩ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবরের পরিবর্তে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

এর আগের ঘোষণা অনুযায়ী বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

নূর/ডাকুয়া

আর্কাইভ