• ঢাকা শুক্রবার
    ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৮:১৭ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

সিটি নিউজ ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২৪ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বোর্ডের আওতাধীন যেসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা এখনও সম্পন্ন হয়নি ওই নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সেভাবে বন্ধ থাকবে।

বিষয়ে করণীয় পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ