• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বিবাহ বিচ্ছেদ নিয়ে কানাকানি, মানহানির মামলা সামান্থার

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০২:২৬ পিএম

বিবাহ বিচ্ছেদ নিয়ে কানাকানি, মানহানির মামলা সামান্থার

বিনোদন ডেস্ক

তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। কয়েকদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয় স্বামী নাগা চৈতন্য। স্বামীর পক্ষ থেকেই আসে বিবাহবিচ্ছেদের ঘোষণা। তা নিয়ে বেশ কানাকানি হয়েছে শোবিজ অঙ্গনে। একবার তো মিডিয়ার সামনেই মেজাজ হারিয়েছিলেন সামান্থা। এবার করে বসলেন বিরুদ্ধে মানহানির মামলা। একজন অ্যাডভোকেটে ও কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে প্রকাশ করেছে বিষয়টি। প্রতিবেদনে জানানো হয়, সুমন টিভি, তেলেগু পপুলার টিভিসহ বেশ কিছু ইউটিউব চ্যানেল সামান্থার সম্মানহানি করেছে। এসব চ্যানেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হবে। এ ছাড়া ভেঙ্কট রাও নামে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। সামান্থার বিবাহিত জীবন নিয়ে ভেঙ্কট রাও বক্তব্য দিয়েছিলেন।

কয়েক মাস ধরেই আলাদা বাস করছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। এরপর গত ২ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন নাগা চৈতন্য।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

জানা যায়, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছিলেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়েছে। এখন তা ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে।

 

ইফাত/এম. জামান

আর্কাইভ