• ঢাকা শুক্রবার
    ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৪০ পিএম

জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমাকে এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকে আঘাত করা হয়েছে।

আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আপাতত কোনো জমায়েত করবেন না।

আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই। শহীদ শরীফ ওসনান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।

আর্কাইভ