• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

এসআই নিয়োগ: কম্পিউটার দক্ষতায় পাস করলে মৌখিক পরীক্ষা

প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৮:৫৬ পিএম

এসআই নিয়োগ: কম্পিউটার দক্ষতায় পাস করলে মৌখিক পরীক্ষা

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা। শনিবার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে এই পরীক্ষা। ২০২১ সালে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ৪৩৬ জন কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নেবেন।

জানা গেছে, প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়ার জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ সময়সূচি নির্ধারিত আছে। শুধু কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।

২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এবারই প্রথম পুলিশের কনস্টেবল, এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বিশ্বায়নের এ যুগে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানচর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রার্থী নিয়োগ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


এনএম/এফএ

আর্কাইভ