• ঢাকা সোমবার
    ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১২:৪২ পিএম

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রিতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার করা হবে ক্যানসারের চিকিৎসায়। ক্যানসার প্রতিরোধে যা যা করণীয়, সব করবে সরকার।

১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে কারও গাফিলতি চলবে না। গাফিলতি করলে কারও চাকরি থাকবে না।

আর্কাইভ