• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে স্কুলছাত্রের এলোপাতাড়ি গুলি, ৩ সহপাঠীর মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ১০:৪৪ এএম

যুক্তরাষ্ট্রে স্কুলছাত্রের এলোপাতাড়ি গুলি, ৩ সহপাঠীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানে ১৫ বছর বয়সী এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে তার তিন সহপাঠীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৮ জন। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত ওই ছাত্রকে আত্মসমর্পণ করায়। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে মিশিগানের অক্সফোর্ড শহরের একটি মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, নিহত তিনজনের মধ্যে একজন ছেলে (১৬) ও দুইজন মেয়ে (১৪, ১৭)।

পুলিশ জানায়, একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে। এ সময় সে ১৫ থেকে ২০টি গুলিবর্ষণ করে।

নূর/এম. জামান

আর্কাইভ