• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযান, শিশুসহ নিহত ১৩

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৬:৪৬ পিএম

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযান, শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী ইদলিব প্রদেশের আতমেহ শহরে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ৬ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহী যোদ্ধাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা অনলাইন।

স্থানীরা জানায়, সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে যুক্তরাষ্ট্র এ বিশেষ অভিযান পরিচালনা করে। তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার ঘনবসতিপূর্ণ আতমেহ এলাকায় রাতব্যাপী অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। ওই ভবনটিতে যারা মারা গেছেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আল কায়েদা ঘনিষ্ট যোদ্ধাদের লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আবু ফাহেদ আল-হোমসি নামের এক বাসিন্দা জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হেলিকপ্টারের আওয়াজ শুনে আমরা জেগে উঠি। ৩টার দিকে আমরা অনেকগুলো হামলার শব্দ শুনতে পাই। এ সময় আমরা একটি বাড়িকে লক্ষ্যে পরিণত হতে দেখলাম; রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে দেখলাম। কিন্তু এখনও আমাদের ধারণা নেই যে, আসলে কি ঘটেছে।

নূর

আর্কাইভ