• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে’

প্রকাশিত: মে ৩০, ২০২১, ১২:৪৫ পিএম

‘যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে’

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দুরভিসন্ধির শেষ নেই। মুসলিম দেশগুলো খণ্ড-বিখণ্ড করার লক্ষ্য নিয়ে তারা দেশগুলোকে নিরাপত্তাহীন করে তোলে। তবে তাদের মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। ইরানের ইসলামি গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ কথা বলেছেন।

শনিবার তেহরানে এক বক্তৃতায় মেজর জেনারেল হোসেইন সালামি এ কথা বলেন। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনীতি কব্জা করার জন্যও যুক্তরাষ্ট্র নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সালামি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসূরিদের নীতি অনুসরণ করে যাচ্ছেন। তিনি ইসরায়েল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা করছেন। এ কারণে জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না।’

হোসেইন সালামি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন, ‘শেষ পর্যন্ত তাদের মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। তারা যদি আপসে সরে যায় তাহলে ভালো কথা; না হলে তাদের এ অঞ্চল ত্যাগে বাধ্য করা হবে।’

শামীম/এম. জামান

আর্কাইভ