প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১১:০২ পিএম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে `আমেরিকান বিচারের মুখোমুখি` করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার-এ-লাগোসে দেওয়া ভাষণে তিনি বলেন, তাদের এখন নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। সেখানে তারা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন।
নিউইয়র্ক ছাড়াও ফ্লোরিডা ও অন্যান্য শহরে তাদের বিচার হবে বলে তিনি জানান।
এর আগে ট্রুথ স্যোশালে দেওয়া একটি পোস্টে মাদুরোর ছবি শেয়ার করে ট্রাম্প জানান, ইউএসএস ইয়ু জিমায় করে তাদের আমেরিকায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই দম্পতির বিরুদ্ধে নিউ ইয়র্কে অভিযোগ গঠন করা হয়েছে এবং তারা হেলিকপ্টার এবং জাহাজে করে বিভিন্ন রাজ্যে ভ্রমণ করবেন।
"তারা অনেক মানুষ এবং অনেক আমেরিকানকে হত্যা করেছে, এমনকি তাদের নিজের দেশের মানুষকেও," ট্রাম্প বলেন।