• ঢাকা শুক্রবার
    ০৭ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ভারী বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৯২

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৯:২৪ এএম

ভারী বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৯২

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টি ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। মঙ্গলবার (২৭ জুলাই) দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা এখনো ১০০ জনের মতো নিখোঁজ রয়েছেন।

এদিকে দেশটির আবহাওয়া অধিদফতর দেশবাসীর জন্য ভালো খবর দিতে পারেনি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিন মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারী বর্ষণের কাছে বন্যা ভূমিধসের ঘটনা ঘটেছে।

সরকারি তথ্যানুযায়ী, জেলার ৮৯০ গ্রাম বন্যা ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে প্রায় লাখ ২৯ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। সোমবার পর্যন্ত রায়গড়ে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে। সাঁতরায় ৪১ জন, রত্নগিরিতে ২১ জন, থানে ১২ জন, কোলাপুরে জন, মুম্বাইয়ে জন এবং  সিন্ধুদুর্গ-পুনে-ওয়ারদা-আকোলা জেলায় জন করে মারা গেছেন।

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতে মুম্বাইসহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শামীম/সবুজ/এএমকে

আর্কাইভ