প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:০৭ এএম
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবে তেহরান। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই কথা জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়ে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশই কোমলমতি শিশু। এই পৈশাচিক হামলার ঘটনায় ইরানসহ সারাবিশ্বে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
ঘটনার পরপরই পরিচালিত তদন্তের বিষয়ে রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র দায়ী। এ কারণে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির সেই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই যুদ্ধাপরাধের বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে তেহরান আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাপ সৃষ্টি করবে বলেও জানা গেছে।