• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইল’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:৩২ এএম

সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইল’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানের হামলা ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’ বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।  

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, রিয়াদে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে রিয়াদ অভিমুখী চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে এটি পরিষ্কার যে, আজকের এই হামলার সময়টি সম্মেলনের সাথে মিলিয়ে নির্ধারণ করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল উপস্থিত প্রতিনিধিদের ভয় দেখানো এবং এই বার্তা দেওয়া যে ইরান থামবে না।’

প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আরও বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, আমরা ভয় পাইনি। ইরান যখন এ ধরনের আচরণ করে, তখন তারা কোনোভাবেই বৈধ অংশীদার হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। সামান্য যেটুকু আস্থা অবশিষ্ট ছিল, তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে।’

সূত্র: আল–জাজিরা

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ