• ঢাকা শনিবার
    ২১ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের হামলার কথা স্বীকার করল যুক্তরাজ্য

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৭:৪১ পিএম

সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের হামলার কথা স্বীকার করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের হামলার কথা স্বীকার করেছে যুক্তরাজ্য। তবে এ হামলা চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে ওই সূত্র জানায়, ইরান ঘাঁটিটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালালেও তা সফল হয়নি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, তেহরান দিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

যুক্তরাজ্যের ওই কর্মকর্তা আরও জানান, এই ‘ব্যর্থ হামলার চেষ্টা’ ঘটে যুক্তরাজ্য সরকার যুক্তরাষ্ট্রকে তাদের কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই। এসব ঘাঁটি ব্যবহার করে হরমুজ প্রণালিতে জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ