• ঢাকা বৃহস্পতিবার
    ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:১২ এএম

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী আজ ধ্বংস হয়ে গেছে। তাদের বেশিরভাগ নেতারা মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন।

ভাষণের শুরুতেই ট্রাম্প নাসার ‘আর্টেমিস-২’ মিশনকে চাঁদে সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান।

নভোচারীদের সাহসী উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি। এরপরে তিনি এক মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন।

ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে।

ইরান যুদ্ধে অংশ নেওয়া মিত্রদেশ বিশেষ করে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তারা অসাধারণ কাজ করেছে।

আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।’

ট্রাম্প আরো বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না।

সূত্র : বিবিসি

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ