• ঢাকা শনিবার
    ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দিল্লি পৌঁছাতেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ১২:০৮ পিএম

দিল্লি পৌঁছাতেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। কর্মসূচি শুরুর আগেই দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। দলটির দাবি, আটক অন্য দুজন হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছালে তাদের আটক করা হয়।

ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।

বিক্ষোভকারীদের যন্তর মন্তরে জড়ো হওয়া ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্দোলনকারীদের চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে কড়া নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে, দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্ড রয়েছে, যাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে সতর্কতামূলকভাবে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ