প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৬:৫২ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের একটি ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা কারখানার ছাদ থেকে ৬৯ জন শ্রমিককে উদ্ধার করেছেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে কারখানায় কাজ করার সময় ভনটির তৃতীয় তলার একটি গুদামে হঠাৎ ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। এসময় আতঙ্কিত হয়ে অনেকে ছাদে উঠে যান, আবার অনেকে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।
খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়।
পরে, ফায়ার সার্ভিসের সদস্যরা কারখানার ছাদ থেকে ৬৯ জন শ্রমিককে উদ্ধার জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।