• ঢাকা রবিবার
    ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রীর আসনে এই ঘটনা ঘটেছে: সালমান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৬:২৩ পিএম

বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রীর আসনে এই ঘটনা ঘটেছে: সালমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আপনি কি বুঝতেছেন কতটুকু ডাউন হয়ে গেল যে, বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে এই ঘটনা ঘটছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন সালমান।

এর আগে, দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যটি ঢালাও অভিযোগ।

তিনি আরও বলেন, তাকে উদ্দেশ্য করেই সালমান অভিযোগের কথা বলতেই পারেন। কারণ, দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা রয়েছে। তবে সালমান ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এ ঘটনায় কোনো মামলা করেননি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর জবাবে সালমান বলেন, তিনি যখন ফ্রিডম অব স্পিচ নিয়ে কথা বলছেন, সেই আত্মবিশ্বাস থেকেই আমি তাকে উত্তর (ভিডিও বার্ত) দিতে পারছি। তাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

সালমান বলেন, এই ঘটনার জন্য আপনি কি নিজে কোনোভাবে কনফিডেন্ট ফিল করেন না? আপনার মধ্যে কি একটু লজ্জা কাজ করে না? বুঝতেছেন, জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ? পাঁচ মিনিটের হাঁটার সামনে ক্যান্টনমেন্ট।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি কি বুঝতেছেন যে আপনাকে কেন আঙুল তোলা হইছে? বুঝেন নাই মনে হয়।

সালমান বলেন, আমি বিএনপির কথা কেন বললাম, চাঁদাবাজির কথা কেন বললাম— আপনি মুচকি যেরকম হাসি দেন, এই মুচকি হাসি এখন আমারও দিতে ইচ্ছে করতেছে। দেখেন, আমারও হাসি আসে, আপনারও হাসি আসে। আমরা একরকম হেল্পলেস।

তিনি আরও বলেন, আপনিও কিছু করতে পারতেছেন না, আমিও কিন্তু কিছু করতে না পেরে মুচকি হাসতেছি। আপনিও হেসে হেসে উড়াইয়া দিচ্ছেন, আমিও হেসে হেসে উড়াইয়া দিচ্ছি। এটাই দেশ, এটাই বাংলাদেশ। আপনিও নাগরিক, আমিও নাগরিক। আমরা উভয়েই কিন্তু একেবারে হেল্পলেস সিচুয়েশনে।

স্টুডিও পুনর্নির্মাণ কিংবা আর্থিক সহায়তা চান না জানিয়ে সালমান বলেন, আমি কিচ্ছু চাই না, আমি টাকা-পয়সা চাই না, আমার স্টুডিও বানিয়ে দিতে হবে না। আমি সালমান মুক্তাদির যথেষ্ট স্ট্রং। আমি কারও থেকে ভিক্ষা চাইবো না।

তিনি আরও বলেন, আমার এতগুলো মানুষ ফোন দিছে, এত পলিটিক্যাল পার্টিস থেকে। আমি চাইলে ওদের সঙ্গে গিয়ে এখন বসতে পারতাম। আমি যাচ্ছি না, বিকজ আমি বাংলাদেশের মানুষের ভরসা ভাঙতে চাই না। আমি এখানে পলিটিক্যাল একটা ইস্যু হতে চাই না।
 

আর্কাইভ