• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

পবিত্র শবে মেরাজ আজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১০:৪২ এএম

পবিত্র শবে মেরাজ আজ

সিটি নিউজ ডেস্ক

আজ ২৮ ফেব্রুয়ারি, পবিত্র শবে মেরাজ। মুসলমানদের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন ধর্মপ্রাণ মুসলমানেরা দিবাগত রাতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবেমেরাজ পালন করবেন।

৫১ বছর বয়সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের ঘটনা ঘটে। মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, শবেমেরাজ উদযাপন উপলক্ষে সোমবার দুপুর দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিনটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

এনএম

আর্কাইভ