• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে ২ দিন

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৮:৩২ পিএম

ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে ২ দিন

সিটি নিউজ ডেস্ক

সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। সোমবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীন ডিজাস্টার রিকোভারি সাইট এবং ফেইলওভার টেস্টের কারণে ১৫ ও ১৬ মার্চ ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এ ২ দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেয়া হবে।

এনএম/ডা

আর্কাইভ