• ঢাকা মঙ্গলবার
    ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

নোট মুখস্থ করে পাস নয়

প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৯:১২ পিএম

নোট মুখস্থ করে পাস নয়

সিটি নিউজ ডেস্ক

সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্থ করে পাস নয়। আমরা চাই সৃজনশীল মানুষ হওয়ার শিক্ষা। শিক্ষা যাতে কোনোভাবে সার্টিফিকেট সর্বস্ব না হয়। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ করে গড়ে তুলতে হবে।

রবিবার (২০ মার্চ) বিকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’ এই সভার আয়োজন করে। বঙ্গভবন থেকে এতে ভার্চুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি।

বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রকৃত কেন্দ্র উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, ‘বর্তমান বিশ্ব একদিকে যেমন সম্ভাবনাময়, তেমনি তারা চ্যালেঞ্জিংও বটে। তাই, শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পাঠক্রম অনুসরণ করতে হবে।’

ডা/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ