• ঢাকা মঙ্গলবার
    ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

জঙ্গি ইস্যুতে সতর্ক থাকাসহ ১১ নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৭:৪৫ পিএম

জঙ্গি ইস্যুতে সতর্ক থাকাসহ ১১ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিটি নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি ইস্যুতে দেশের মানুষকে সতর্ক থাকার পরামর্শসহ ১১টি নির্দেশনা দিয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা ও সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো হলো- বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, আমদানি ইস্যুতে ব্যয় সংকোচন, কৃষির উৎপাদন বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে করা, তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে আয় বৃদ্ধি করা, জঙ্গি ইস্যুতে সতর্ক থাকা, রেমিট্যান্স বাড়াতে পদক্ষেপ গ্রহণ, বাজার দর নিয়ন্ত্রণ, ভূমির ই-রেজিট্রেশন ইস্যু এবং সুশাসনের ওপর জোর দেওয়া।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ