• ঢাকা মঙ্গলবার
    ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন সিইসি

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১২:৩৬ পিএম

সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বুধবার বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এটি ঘোষণা করবেন সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন।

গতকাল বুধবার দুপুরে সিইসির নেতৃত্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন কমিশনারগণ। সাক্ষাৎকালে সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করে কমিশন। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

বঙ্গভবন থেকে ফিরে বিকেল চারটায় সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন।

ইসি সচিব আখতার আহমেদও গণমাধ্যমকে আজ সন্ধ্যা ছয়টায় তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ৩০০ আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে। সীমানা নিয়ে আদালতের দেওয়া রায়ের কারণে কোনো অসুবিধা হবে না।

এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ‘৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট’ অনুষ্ঠিত হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ