প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪০ পিএম
নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রান্তিক কৃষকদের জন্য এক বড় ঘোষণা এসেছে। ১০ হাজার টাকা পর্যন্ত আসল কৃষিঋণ এবং এর ওপর জমাকৃত সমুদয় সুদ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি বলেন, কৃষি, শস্য, মৎস্য ও পশুপালন খাতে নিয়োজিত ক্ষুদ্র কৃষকদের আর্থিক বোঝা লাঘব করতে ১০ হাজার টাকা পর্যন্ত আসল কৃষিঋণ এবং এর ওপর জমাকৃত সমুদয় সুদ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে না আসেন, তাহলে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।