• ঢাকা বুধবার
    ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:৫৩ পিএম

দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলা একাডেমিতে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব বলেন। বইটিতে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ও ত্যাগের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে বলে অনুষ্ঠানে জানান লেখক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া সব দেশের সাথে পারস্পরিক সম্মানের সাথে সম্পর্ক বজায় রেখেছিল। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

বিএনপির পররাষ্ট্র নীতি মেনেই কাজ করছেন বলে এ সময় মন্তব্য করেন শামা ওবায়েদ।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ