• ঢাকা বুধবার
    ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘সব দল’ বলতে কি আওয়ামী লীগকেও বোঝানো হয়েছে? প্রশ্ন তুললেন সারজিস আলম

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১০:৩৪ পিএম

‘সব দল’ বলতে কি আওয়ামী লীগকেও বোঝানো হয়েছে? প্রশ্ন তুললেন সারজিস আলম

সিটি নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব সম্প্রতি “সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই” এমন বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম এক ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, এই ‘সব দল’ বলতে আসলে কোন কোন রাজনৈতিক দলকে বোঝানো হয়েছে—এর মধ্যে আওয়ামী লীগ রয়েছে কি না, সেটিই এখন মূল বিতর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই প্রশ্নের পর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘সব দল’ শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গভেদে ভিন্ন হতে পারে। ফলে বিএনপি মহাসচিবের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।

এখন পর্যন্ত এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরাসরি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আর্কাইভ