• ঢাকা বৃহস্পতিবার
    ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

উদ্যোক্তা তৈরিতে শিগগিরই শুরু হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম: ড. ইউনূস

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৯:৪০ পিএম

উদ্যোক্তা তৈরিতে শিগগিরই শুরু হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে সমাধান সার্ভিসেস লিমিটেড এর নতুন ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম জি-পে এর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘চাকরি খোঁজার পরিবর্তে চাকরি দেওয়ার মানসিকতা নিয়েই শুরু থেকেই শিক্ষার্থীদের তৈরি করা হবে। এছাড়া, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে যেসব বাধা ছিল, সেগুলো অতিক্রম করে প্রযুক্তিগত উন্নয়ন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মানুষের কল্যাণ ও বিভিন্ন সমস্যার সমাধানকে সামনে রেখেই তৈরি করা হয়েছে জি-পে।’

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের হাতে জি-পে এর ‘টাকাপায়ে’ ডেবিট কার্ডও তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস।

আর্কাইভ