• ঢাকা সোমবার
    ১২ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতি বললেন

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‍‍`জিরো টলারেন্স‍‍` কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ১১:৫৪ এএম

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‍‍`জিরো টলারেন্স‍‍` কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‍‍`জিরো টলারেন্স‍‍` নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু  ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। তবে, মেয়েরা ঘরে থাকবে এই ধরনের ভাবনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, অন্যায় শিকার হলে চুপ না থেকে প্রশাসনকে জানাতে হবে। সরকার নারী ও শিশুদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

এসময় রাষ্ট্রপতি সকল কন্যা শিশুদের মার্শাল আর্ট শেখার কথা বলেন। কারণ নারীদের সাফল্যের সাথে শুধু পরিবার নয়, দেশ জড়িত।

আর্কাইভ