প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১০:৪৩ এএম
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করা হয়।
তবে কোন মামলায় আব্দুল হাফিজকে গ্রেফতার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।