• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ১১:৪৫ এএম

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এ দিন সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুড়ছে পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।  

এআরআই/এএল

 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ