• ঢাকা শুক্রবার
    ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
ঢাকা-১৪ আসন

ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি তুলির

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি তুলির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোটে অনিয়মের অভিযোগ করে ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযোগ জানাতে এসে তিনি জানান, তার আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কর্মীদের মারধরসহ পোলিং এজেন্টদের বের করা হয়ছে।

ভোটগ্রহণ শুরুর পূর্বেই সিল দেয়া ব্যালট পাওয়ার অভিযোগও করেন সানজিদা ইসলাম তুলি।

তিনি দাবি করেন, তার আসনে এখনও প্রতিটি কেন্দ্রের ফলাফল প্রকাশ্যে বলা হয়নি। ভোট শেষ না করেই এজেন্টদের সাক্ষর নেয়া হয়েছে।

নিরপেক্ষ তদন্ত কমিটি করে অভিযোগগুলোর তদন্তের দাবি জানান সানজিদা ইসলাম তুলি।

আর্কাইভ