• ঢাকা রবিবার
    ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত-পাকিস্তান মহারণ আজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০৮ এএম

ভারত-পাকিস্তান মহারণ আজ

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খেলছে না বাংলাদেশ দল। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানও। অবশেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ লড়বে ভারত-পাকিস্তান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। পরিসংখ্যানের দিক থেকে টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ১৬ দেখায় ১৩ জয় নিয়ে এগিয়ে ভারত। অন্যদিকে, পাকিস্তানের জয় তিনটিতে।

টি-২০ বিশ্বকাপে, আটবারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

চলতি বিশ্বকাপে, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে, ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ