• ঢাকা সোমবার
    ০৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বাবাকে হারিয়ে কঠিন সময় পার করছেন রচনা ব্যানার্জি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৯:৪৯ পিএম

বাবাকে হারিয়ে কঠিন সময় পার করছেন রচনা ব্যানার্জি

বিনোদন ডেস্ক

কঠিন সময়ের মধ্য দিয়ে দিন পার করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। কয়েকদিন আগে হারিয়েছেন বাবাকে। আর তাতে পারিবারিক জীবনে নেমে এসেছে বিপর্যয়।

গত সোমবার (১৫ নভেম্বর) দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে ৮৪ বছর বয়সে মারা যান রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। বাবার হঠাৎ প্রয়াণ মেনে নিতে পারছেন না এ অভিনেত্রী।

এরপর বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার ছবি পোস্ট করে রচনা লেখেন, ’আমার বাপি...ভাবিনি একদিন একা হয়ে যাব। ভাবিনি তুমি চলে যাবে। এখনও অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, আমি জানি। থাকব.... থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি।’

রচনার বাবা তার ‘বন্ধু’ ছিলেন। সারা জীবন পেছনে থেকে তিনি তার তারকা-কন্যার ভালো-মন্দ সামলেছেন। পরামর্শ দিয়েছেন তাকে। তাই বাবা ছাড়া রচনা দিশাহীন। বাবার দেখিয়ে দেওয়া পথেই আগামী দিনে হাঁটবেন-এমনটাই বার্তা অভিনেত্রীর।

রচনাকে দীর্ঘদিন বড় পর্দায় দেখা না গেলেও ‘দিদি নম্বর ওয়ান’র উপস্থাপনায় দেখা গেছে। সেখানে নারীদেরকে সাহস জোগালেও এখন একা অনুভব করছেন তিনি। 

 

ইফাত

আর্কাইভ