প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৬:২৩ পিএম
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান। এর আগে, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ থামে ৪১৩ রানে।
আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও ৮ রান করা লিটন দাস ব্যাট করতে নামেন। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন পেসার হাসান আলি।
দিনের দ্বিতীয় ওভারেই শাহিন শাহ আফ্রিদির উপর চড়াও হন লিটন দাস। টানা তিন বাউন্ডারি হাকান লিটন। তবে ৩৩ রান করে মোহাম্মদ আব্বাসের পেসে পরাস্ত হন লিটন।
এরপর মিরাজ ১০ আর তাইজুল ইসলাম ১৭ রান করে আব্বাসের শিকার হলে ৩৭৮ রানে ৭ম উইকেট হারায় বাংলাদেশ
অন্যপ্রান্তে নিজের জন্মদিনে ১১৪ বলে ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। ৭১ রান করে মুশফিকও ফেরেন শাহিন আফ্রিদির পেসে। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৫টি আর শাহিন শাহ আফ্রিদি তুলে নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে দুই পাকিস্তানি ব্যাটার আজান ও ইমাম। প্রথম উইকেটেই দুজন মিলে গড়েন শতরানের জুটি। দলীয় ১০৬ ও ব্যক্তিগত ৪৫ রানে মেহেদী মিরাজের লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ইমাম।
দিন শেষে ক্রিজে রয়েছেন আজান ও ফজল। দু`জন অপরাজিত আছেন যথাক্রমে ৮৫ ও ৩৭ রানে।
/এমএইচআর