• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে নিখোঁজ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০১:৪০ পিএম

বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌপথে বেড়াতে গিয়ে নৌকা ডুবে একই সঙ্গে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি স্থানে তিতাস নদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। এ ঘটনায় রিয়াদ ও লিজা দম্পতির এক শিশু সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে। রিয়াদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে সিলেটে বসবাস করতেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক জানান, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হন। এ সময় নদীতে একটি স্পিডবোট যাওয়ার সময় বড় ঢেউ সৃষ্টি হলে নৌকাটি নদীতে ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

জেডআই/নির্জন

আর্কাইভ